২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আরো কাছে ম্যান ইউ

স্টোক সিটির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা আরো উজ্জ্বল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Apr 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

বাকি ৬ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট পেলেই ২০তম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে ম্যান ইউ’র।

৩২ ম্যাচ থেকে অ্যালেক্স ফার্গুসনের দলের সংগ্রহ ৮০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

রোববার চতুর্থ মিনিটেই মাইকেল ক্যারিক এগিয়ে দেন ম্যান ইউকে। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে ইংলিশ লিগের সফলতম দলটির জয় নিশ্চিত করেন রবিন ফন পার্সি। এটা ১০ ম্যাচ পর ডাচ স্ট্রাইকারের প্রথম গোল। দিনের অন্য ম্যাচে সান্ডারল্যান্ড ৩-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে। ৩৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সান্ডারল্যান্ডের অবস্থান পঞ্চদশ। দুই পয়েন্ট বেশি নিয়ে ত্রয়োদশ স্থানে আছে নিউক্যাসল।