রোববার এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ম্যাচটির ভেন্যু লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়াম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
13 Apr 2013, 07:41 PM
Updated :
23 Aug 2022, 10:33 AM
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা-দৌড়ে অনেক পিছিয়ে পড়লেও এফএ কাপে দারুণ ছন্দে আছে চেলসি। কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করেছিল তারা।
এফএ কাপের নিয়ম অনুযায়ী নকআউট পর্বে ড্র হলে টাইব্রেকার নয়, আবার খেলা হয়। ‘রিপ্লে’ ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে জিতে শেষ চারে উঠেছে প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়ন চেলসি।
এফএ কাপে গত কয়েক বছরের পরিসংখ্যানও চেলসিকে অনুপ্রাণিত করবেই। সর্বশেষ ৬ আসরে চার বার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। সব মিলিয়ে এফএ কাপে চেলসির শিরোপা-সংখ্যা ৭টি, আর ম্যান সিটির ৫টি।
চেলসির মাঝমাঠের চালিকাশক্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড অবশ্য অতীত নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তিনি বলেন, “আমার মনে হয় না রেকর্ড আমাদের কোনো বাড়তি সুবিধা দেবে। বিশেষ করে খেলাটি যদি হয় ম্যানচেস্টার সিটির বিপক্ষে।”
সর্বশেষ পাঁচটি মুখোমুখি লড়াইয়ে অবশ্য ম্যান সিটি এগিয়ে আছে। ইংলিশ চ্যাম্পিয়নদের তিনটি জয়ের বিপরীতে চেলসির জয় একটি, অন্য ম্যাচটি ড্র।
প্রকাশিত: ১৯:৪১, ১৩ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৩, ২৩ আগস্ট ২০২২