২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তনের ইঙ্গিত ডি ক্রুইফের

জাতীয় ফুটবল দলে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন লোডভিক ডি ক্রুইফ। আগামী জুনে ইংল্যান্ড সফরে এ সব পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন জাতীয় দলের নতুন ডাচ কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

ইংল্যান্ডে একটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় ১ জুন ভারত ও ৭ জুন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই প্রতিযোগিতার জন্য ১৫ মে বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন ডি ক্রুইফ। তিনি বলেন, “এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের প্রাথমিক দলে থাকা ৩০ জনের সঙ্গে আরো কয়েক জন নতুন ফুটবলারকে নেয়া হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো খেলা কয়েক জন দলে সুযোগ পাবে। তবে এখনই তাদের নাম প্রকাশ করা সম্ভব নয়।” প্রাথমিক দলে কোনো চোট আক্রান্ত ফুটবলারকে না রাখার পরামর্শ দিয়েছেন ডি ক্রুইফ। জাতীয় দলের গোলরক্ষণ ও আক্রমণভাগের সমস্যা তার নজরে পড়েছে। এই দুটো জায়গায় নতুন মুখ খুঁজছেন তিনি। গত ৮ এপ্রিল ঢাকায় আসেন ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার। এবারের বাংলাদেশ সফরে জাতীয় দলের ফুটবলারদের খোঁজ-খবর নিয়েছেন তারা। রোববার ডি ক্রুইফের দেশে ফিরে যাওয়ার কথা। কোস্টার ফিরে গেছেন শুক্রবারই।