তবে লিভারপুল জিততে পারেনি। রিডিংয়ের মাঠ থেকে গোলশুন্য ড্র নিয়ে ফিরেছে তারা। লিগে এটা তাদের টানা দ্বিতীয় ড্র এবং দুটো ম্যাচই গোলশূন্য।
আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে ৫৭ মিনিটে ডিফেন্ডার মাইকেল টার্নারের গোলে এগিয়ে যায় নরউইচ। এরপর অনেক চেষ্টা করলেও স্বাগতিকরা সমতায় ফিরতে পারছিল না।
তবে খেলার শেষ প্রান্তে নাটকীয়ভাবে পাল্টে যায় দৃশ্যপট। ৮৫ মিনিটে মিডফিল্ডার মিকেল আর্তেতার সফল পেনাল্টি এবং তিন মিনিট পর আত্মঘাতী গোল এগিয়ে দেয় ‘গানার্স’ নামে পরিচিত আর্সেনালকে। ইনজুরি সময়ে লুকাস পোডলস্কির গোলে জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।
এই জয়ে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। ৫৮ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। ৩৩ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করা লিভারপুলের অবস্থান সপ্তম।
৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা পুনরুদ্ধারের উজ্জ্বল সম্ভব। দ্বিতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি তাদের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে।
প্রকাশিত: ১৮:৩৭, ১৩ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৩, ২৩ আগস্ট ২০২২