আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ গেমসের অষ্টম আসর। অথচ ২৮টি ভেন্যুর মধ্যে এখনো অনেকগুলো ভেন্যুর সংস্কার হয়নি।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
13 Apr 2013, 02:58 PM
Updated :
23 Aug 2022, 10:33 AM
শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু জানান, “ভেন্যুগুলোর মালিক জাতীয় ক্রীড়া পরিষদ হলেও তারা সংস্কার করতে অপারগতা জানিয়েছে। তাই আমরা নিজেদের উদ্যোগে ভেন্যুগুলো বিওএর ফান্ডের টাকায় সংস্কার করে নিচ্ছি।”
“জাতীয় ক্রীড়া পরিষদের ফান্ডে ঘাটতি আছে। তাই ভেন্যুগুলো আমাদেরকেই সংস্কার করতে হচ্ছে। এই খাতে আমাদের বাড়তি ৬/৭ লাখ টাকা ব্যয় করতে হবে,” যোগ করেন তিনি।
বাস্কেটবল ফ্লোরের কাঠ ভেঙ্গে গেছে, ভলিবলের রেলিং ভেঙ্গে গেছে ও ফ্লাড লাইট নষ্ট, কাবাডির মাদুর নষ্ট, সাঁতারে নতুন পানির পাম্প বসাতে হবে। হাতে একদমই সময় নেই। বিওএ তাই দ্রুত নিজেদের উদ্যোগে কাজগুলো সেরে নিচ্ছে।
প্রতিযোগিতার মোট বাজেট ২২ কোটি টাকা। এর মধ্যে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে ব্যয় হবে ৮ কোটি টাকা। যদিও আগে এই দুটি অনুষ্ঠানের জন্য ১১ কোটি টাকার বাজেট ধরা হয়েছিল।
এ প্রসঙ্গে বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব জানান, “সব কিছু বিবেচনা করে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের বাজেট তিন কোটি টাকা কমানো হয়েছে। আশা করি আরো কমানো যাবে।”
প্রায় ১১ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তাকে একটি করে ট্র্যাকস্যুট ও গেঞ্জি দেবে প্রতিযোগিতার গিফট কমিটি। এই কমিটির চেয়ারম্যান ইমতিয়াজ খান বাবুল বলেন, “বাংলাদেশ গেমসের ইতিহাসে এবারই প্রথম আমরা ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের কিছু উপহার দিচ্ছি। আগের ৭টি গেমসে কিছুই দেয়া হয়নি।”
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ গেমসের অষ্টম আসর। অথচ ২৮টি ভেন্যুর মধ্যে এখনো অনেকগুলো ভেন্যুর সংস্কার হয়নি।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৪:৫৮, ১৩ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৩, ২৩ আগস্ট ২০২২