মশাল প্রজ্বালনের সম্মান জুম্মনের
অষ্টম বাংলাদেশ গেমসে মশাল প্রজ্বালন করবেন সাবেক হকি তারকা জুম্মন লুসাই। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি হারুনুর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করাবেন দেশের দ্রুততম মানব ও মানবী মোহন খান ও নাজমুন নাহার বিউটি।
