রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ গেমস নির্ধারিত সময়ে হওয়া নিয়ে কিছুটা সংশয় থাকলেও তা কেটে গেছে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
11 Apr 2013, 06:18 PM
Updated :
23 Aug 2022, 10:32 AM
নির্ধারিত সময় অর্থাৎ ২০ থেকে ২৮ এপ্রিল প্রতিযোগিতা আয়োজনের জন্য সাংগঠনিক কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির কর্মকর্তারা প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে গেলে প্রধানমন্ত্রীর তাদের এই নির্দেশ দেন।
বিওএ ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি হারুনুর রশিদ বলেন, “বাংলাদেশ গেমসের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আমাদের কিছু উপদেশ আর পরামর্শও দিয়েছেন।”
বিরোধী দলের হরতাল-আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হলে তিনি এরই মধ্যে প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন হারুনুর রশিদ।
প্রতিযোগিতা চলার সময় হরতালের মতো কর্মসূচী থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিরোধী দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিওএ’র কর্মকর্তারা। এ ব্যাপারে বিরোধী দলের এক নেতার সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন তারা।
বিওএ কর্মকর্তাদের আশাবাদ, বাংলাদেশ গেমস চলার সময়ে বিরোধী দলের কর্মসূচী কিছুটা শিথিল হবে।
রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ গেমস নির্ধারিত সময়ে হওয়া নিয়ে কিছুটা সংশয় থাকলেও তা কেটে গেছে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:১৮, ১১ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩২, ২৩ আগস্ট ২০২২