বাংলাদেশের ফুটবলকে ডাচ ফুটবল-দর্শনে সমৃদ্ধ করার লক্ষ্য লোডউইক ডি ক্রুইফের। জাতীয় ফুটবল দলের নতুন ডাচ কোচ লক্ষ্য পূরণে কাজও শুরু করে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
11 Apr 2013, 04:03 PM
Updated :
23 Aug 2022, 10:32 AM
বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফুটবল উন্নয়ন নিয়ে কাজ করা ১৪ জন কোচের সঙ্গে কথা বলার পর তিনি জানান, “বাফুফের কোচদের সঙ্গে কথা বলেছি। তরুণ ফুটবলারদের উন্নতি এবং প্রতিভা অন্বেষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তাদের ধারণা দিয়েছি।”
“তাছাড়া ডাচ ফুটবল শিক্ষা, কোচিং দর্শন এবং খেলার ধরণ সম্পর্কেও পরিস্কার ধারণা দিয়েছি তাদের। আমাদের লক্ষ্য, একজন ফুটবলার জাতীয় দলে আসার আগেই যেন ডাচ ফুটবল সম্পর্কে ধারণা পেয়ে যায়,” যোগ করেন ডি ক্রুইফ।
তিনি আরো বলেন, “সব কোচই তাদের কাজ সম্পর্কে জানতে পেরেছেন। তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে পেরে আমারও ভালো লাগছে।”
আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ফুটবল দল। এই সফরের জন্য ভালো ভাবে প্রস্তুতি নিতে চান ডি ক্রুইফ।
তিনি বলেন, “গত মাসে নেপাল সফরের আগে তেমন সময় পাইনি। ইংল্যান্ড সফরের আগে ৮/১০ দিন সময় পাব। এই সময়ের মধ্যেই দল ভালো ভাবে বেছে নেয়া যাবে।”
ইংল্যান্ড সফরের জন্য ১৫ মে থেকে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার। ১ জুন ভারত এবং ৭ জুন পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ জুন ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। এই প্রতিযোগিতার আয়োজন করছে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)।
প্রকাশিত: ১৬:০৩, ১১ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩২, ২৩ আগস্ট ২০২২