বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বা ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবনমন হয়েছে। এক ধাপ পিছিয়ে তাদের অবস্থান ১৯তম।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
11 Apr 2013, 03:04 PM
Updated :
23 Aug 2022, 10:32 AM
২০১৪ বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় বাছাইপর্বে খেলতে হচ্ছে না ব্রাজিলকে। তবে প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করার চেষ্টা করছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সম্প্রতি তিনটি প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারালেও ইতালি ও রাশিয়ার সঙ্গে ড্র করেছে তারা।
ফিফা র্যাঙ্কিংয়ে সেরা দশে সবচেয়ে উন্নতি হয়েছে ক্রোয়েশিয়ার। পাঁচ ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছে তারা। তিন ধাপ করে পিছিয়ে গেছে ইংল্যান্ড(৭) ও ইতালি(৮)। পর্তুগাল দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছে।
সেরা তিনে কোনো পরিবর্তন নেই। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন যথারীতি সবার ওপরে। দুই ও তিন নম্বরে জার্মানি ও আর্জেন্টিনা।
গত মাসে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের সাফল্যে বাংলাদেশের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৫৪তম।
সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে তিন ধাপ করে এগিয়েছে মালদ্বীপ (১৫৮) এবং পাকিস্তানও (১৬৮)। চার ধাপ এগিয়ে ১৭১ নম্বরে নেপাল, এক ধাপ এগিয়ে পরের স্থানেই শ্রীলঙ্কা।
তবে ছয় ধাপ পিছিয়ে ১৪৯ নম্বরে নেমে গেছে ভারত। আর দুই ধাপ এগিয়ে ১৩৯তম স্থানে আছে আফগানিস্তান।
বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বা ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবনমন হয়েছে। এক ধাপ পিছিয়ে তাদের অবস্থান ১৯তম।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:০৪, ১১ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩২, ২৩ আগস্ট ২০২২