বিশ্বকাপ নিয়ে সংশয় বাড়ছেই
আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা বা ফিফার কাছে ভেন্যু হস্তান্তরের নির্ধারিত সময়সীমার মাত্র পাঁচ দিন বাকি থাকলেও প্রস্তুতি শেষ হয়েছে মাত্র অর্ধেকের।
৮টি দলকে নিয়ে আগামী ১৫ জুন থেকে শুরু হবে কনফেডারেশন্স কাপ। বিশ্বকাপের প্রস্তুতি যাচাইয়ের এই প্রতিযোগিতার জন্য ১৫ এপ্রিলের মধ্যে ৬টি ভেন্যু ফিফার কাছে বিশ্বকাপ আয়োজক কমিটির হস্তান্তর করার কথা। কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়েছে মাত্র তিনটি ভেন্যু।
ফিফার সাধারণ সম্পাদক জেরম ভালকে এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ। তিনি বলেন, “প্রস্তুতির কোনো কিছুই শতভাগ ঠিক হচ্ছে না। বিশ্বকাপের সবগুলো ভেন্যু হস্তান্তরের সময়সীমা ২০১৩ সালের ডিসেম্বর। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।”
বিশ্বকাপের ভেন্যুর সংখ্যা ১২টি।
