গত মাসে নেপালে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের মতো আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় একটি প্রীতি টুর্নামেন্টেও জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন লোডউইক ডি ক্রুইফ।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
10 Apr 2013, 05:06 PM
Updated :
23 Aug 2022, 10:32 AM
ইংল্যান্ডে থাকবেন তার সহকারী রেনে কোস্টারও। বুধবার জাতীয় দল কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জুনে ইংল্যান্ডের মাটিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই দুটি ম্যাচের জন্য ১৫ দিন আগেই জাতীয় দলের দায়িত্ব নেবেন দুই ডাচ কোচ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, “বাংলাদেশ দল ইংল্যান্ডে ১ জুন ভারত ও ৭ জুন পাকিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ৪ জুন ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) এই প্রতিযোগিতার আয়োজন করছে।”
ইংল্যান্ড থেকেই ডি ক্রুইফ ও কোস্টার স্বদেশ নেদারল্যান্ডসে ফিরে যাবেন। জুলাইয়ে বাংলাদেশে ফিরে দুই বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব নেবেন তারা।
গত সোমবার সস্ত্রীক ঢাকায় আসা ডি ক্রুইফ ও কোস্টার বুধবার কয়েকটি হাসপাতাল, বাসা ও স্কুল পরিদর্শন করেছেন।
এদিকে জাতীয় দল কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, “সব কিছু ঠিক-ঠাক থাকলে এক সপ্তাহের মধ্যে দুজনের সঙ্গে চুক্তি হয়ে যাবে।”
গত মাসে নেপালে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের মতো আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় একটি প্রীতি টুর্নামেন্টেও জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন লোডউইক ডি ক্রুইফ।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:০৬, ১০ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩২, ২৩ আগস্ট ২০২২