২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমা-লাৎসিও লড়াই অমীমাংসিত

ইতালিয়ান সেরি-আ’য় সোমবারের একমাত্র খেলায় লাৎসিওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক এএস রোমা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 03:16 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

স্তাদিও অলিম্পিকোয় লাৎসিওর নায়ক-খলনায়ক দুটোই ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন হার্নানেস। ১৬ মিনিটে দলকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে পেনাল্টি নষ্ট করেন তিনি।

ইতালির জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ফ্রান্সেসকো টট্টি অবশ্য সেই ভুল করেননি। ৫৬ মিনিটে তার সফল পেনাল্টি সমতায় ফেরায় স্বাগতিকদের।

৬৯ মিনিটে ডিফেন্ডার জিউসেপ্পে বিয়াভা দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলেও প্রতিপক্ষের মাঠ থেকে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফিরতে সমস্যা হয়নি লাৎসিওর।

৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লাৎসিও। সপ্তম স্থানে থাকা রোমার পয়েন্ট ৪৮।

৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। দ্বিতীয় নাপোলির সংগ্রহ ৬২ পয়েন্ট।