সার্জিও অ্যাগুয়েরোর দুর্দান্ত গোলে সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবু দুই নগর-প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান ১২ পয়েন্টের।
রয়টার্স
.
রয়টার্স
Published :
09 Apr 2013, 07:08 AM
Updated :
23 Aug 2022, 10:32 AM
৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অনেকখানি নিশ্চিন্ত ইপিএলের সফলতম দল ম্যান ইউ। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬৫। ৫৮ পয়েন্ট করে নিয়ে এর পরেই আছে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। টটেনহ্যাম অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।
গত মৌসুমে ম্যান ইউকে তাদেরই মাঠে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার পথে এগিয়ে যায় ম্যান সিটি। সেই ওল্ড ট্র্যাফোর্ডেই শুরু থেকে ‘আমরাই চ্যাম্পিয়ন, ইংল্যান্ডের চ্যাম্পিয়ন’ গান গেয়ে স্বাগতিকদের ব্যঙ্গ করছিল ম্যান সিটির সমর্থকরা।
প্রথম মিনিট দশেক আক্রমণ-পাল্টা আক্রমণ জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিলেও এরপরই এলেমেলো হয়ে যায় খেলা।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫১ মিনিটে জেমস মিলনারের গোলে এগিয়ে যায় ম্যান সিটি।
এগিয়ে থাকার আনন্দ অবশ্য ৮ মিনিটের বেশি উপভোগ করতে পারেনি অতিথিরা। ৫৯ মিনিটে রবিন ফন পার্সির ফ্রিকিক থেকে ফিল জোন্সের হেড প্রতিপক্ষ অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির গায়ে লেগে জালে চলে যায়।
আগামী সপ্তাহে এফএ কাপের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যান সিটি। ঐ ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট না থাকা অ্যাগুয়েরোকে সোমবার প্রথম একাদশে রাখেননি ম্যান সিটির কোচ রবার্তো মানচিনি। নামিয়েছেন ৭০ মিনিটের সময়, সামির নাসরির জায়গায়। তার ৮ মিনিট পরই আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাজিমাত।
৭৮ মিনিটে প্রতিপক্ষের বক্সের ঠিক বাইরে বল পেয়ে, দুজন ডিফেন্ডারের বাধা পেরিয়ে, ডান পায়ের দারুণ ভলিতে গোল করে অতিথিদের জয়ের নায়ক অ্যাগুয়েরো।
তবে এমন জয় পেলেও শিরোপার আশা ছেড়ে দিয়েছেন মানচিনি। খেলা শেষে তিনি বলেন, “শিরোপা-লড়াই শেষ। অবশ্য আমরা ওদের (ম্যান ইউ) চেয়ে ১৫ পয়েন্ট পেছনে ছিলাম বলে এই জয় আমাদের সমর্থকদের প্রাপ্য। আমাদের জন্যও জয়টা গুরুত্বপূর্ণ। কারণ আমরা দ্বিতীয় স্থানে থাকতে পারব।”
অন্যদিকে এখনো ১২ পয়েন্ট এগিয়ে থাকলেও অ্যালেক্স ফার্গুসন ভীষণ সাবধানী। এখনই শিরোপা জয়ের আনন্দে মেতে উঠতে রাজি নন ম্যান ইউ’র সফলতম কোচ। তিনি বলেন, “আমাদের আত্মপ্রসাদে ভোগার উপায় নেই। এই ক্লাবের (ম্যান ইউ) গত কয়েক বছরের ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যাবে, আমরা সব সময় নিজেরাই নিজেদের কাজ কঠিন করে তুলি।”
সার্জিও অ্যাগুয়েরোর দুর্দান্ত গোলে সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবু দুই নগর-প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান ১২ পয়েন্টের।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ০৭:০৮, ৯ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩২, ২৩ আগস্ট ২০২২