২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ইন্টার মিলানের হার

ইতালিয়ান সেরি-আ’য় ঘরের মাঠে আটালান্টার কাছে হেরে গেছে ইন্টার মিলান। তবে জিতেছে আরেক স্বাগতিক নাপোলি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Apr 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সান সিরোয় দারুণ নাটকীয় এক ম্যাচে ৪-৩ গোলে হেরেছে ইন্টার। ঘরের মাঠে ইন্টারের এটি টানা দ্বিতীয় হার। আর নাপোলি ২-০ গোলে হারিয়েছে জেনোয়াকে।

৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে নাপোলির অবস্থান দ্বিতীয়। শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৭১। ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইন্টার।

ইন্টারের মাঠে হ্যাটট্রিক করে আটালান্টার জয়ের নায়ক আর্জেন্টাইন স্ট্রাইকার জার্মান ডেনিস।

৪৩ মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার টমাসো রোচ্চির গোলে প্রথম বারের মতো এগিয়ে যায় ইন্টার। ৫৬ মিনিটে অতিথিরা সমতায় ফিরলেও ৫৭ ও ৬১ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার রিকার্ডো আলভারেজ গ্যাব্রিয়েলের দুই গোল ৩-১ ব্যবধানে এগিয়ে দেয় স্বাগতিক দলকে।

এরপর শুরু হয় ডেনিসের চমক। ৬৫ থেকে ৭৭, অর্থাৎ মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে (প্রথমটি পেনাল্টি থেকে) অতিথিদের অসাধারণ এক জয় এনে দেন তিনি। শেষ মুহূর্তে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রাইমোন্ডি লাল কার্ড পেলেও আটালান্টার জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।