২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনার টানা দ্বিতীয় শিরোপা

সময়টা দারুণ কাটছে সেরেনা উইলিয়ামসের। গত সপ্তাহে মায়ামি মাস্টার্সের শিরোপা জিতেছিলেন। রোববার সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ফ্যামিলি সার্কেল কাপেও তিনি চ্যাম্পিয়ন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Apr 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

মেয়েদের টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় ইয়াঙ্কোভিচ অবশ্য প্রথম সেট জিতে সবাইকে চমকে দিয়েছিলেন। তবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে শেষ হাসি বর্তমান এক নম্বর সেরেনার। খেলার ফলাফল ৩-৬, ৬-০, ৬-২। এটা সেরেনার ৪৯তম ডব্লিউটিএ শিরোপা। ৫০ বা তার বেশি ডব্লিউটিএ শিরোপা জয়ের কৃতিত্ব মাত্র ৯ জনের আছে। শেষ পর্যন্ত জয় পেলেও ৪৫ মিনিট স্থায়ী প্রথম সেট হেরে যাওয়ার পর ক্ষুব্ধ-হতাশ সেরেনার কথা কাটাকাটি হয় প্রতিপক্ষের সঙ্গে। দ্বিতীয় সেটের প্রথম গেমে ইয়াঙ্কোভিচ সার্ভ করলে সেরেনা তা ছেড়ে দিয়ে বলেন তিনি প্রস্তুত নন। তখন ইয়াঙ্কোভিচ প্রশ্ন করেন, “আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে?” জবাবে গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে মেয়েদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা সেরেনা বলেন, “যতক্ষণ না আমি প্রস্তুত হচ্ছি।” খেলা শেষে অবশ্য অস্বস্তিকর ঘটনাটা নিয়ে কেউই উচ্চবাচ্য করেননি। সেরেনা বলেন, “(প্রথম সেটে) আমি ৩-০তে এগিয়ে যেতে পারতাম। সে সময় সে (ইয়াঙ্কোভিচ) সত্যি খুব ভালো খেলেছে।” অন্যদিকে সেরেনার শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে ইয়াঙ্কোভিচ বলেন, “সে খুবই শক্তিশালী আর বিশ্বের সেরা খেলোয়াড়।