পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। এক প্রীতি ম্যাচে বলিভিয়ার মাঠে ৪-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
রয়টার্স
.
রয়টার্স
Published :
07 Apr 2013, 05:36 PM
Updated :
23 Aug 2022, 10:31 AM
চার গোলের দুটো করেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। প্রায় সাড়ে চার মাস ও টানা তিন ম্যাচ গোলবিহীন থাকার পর জাতীয় দলের হয়ে লক্ষ্যভেদ করলেন এই ফরোয়ার্ড।
অন্য গোল দুটি করেন স্ট্রাইকার লিয়ান্দ্রো দামিয়াও এবং বদলি ফরোয়ার্ড লিয়ান্দ্রো।
গত মাসে দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব টুর্নামেন্ট লিবার্তোদোরেস কাপের একটি ম্যাচে আতশবাজি দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিবারকে সাহায্যের জন্য বলিভিয়ায় আয়োজিত ম্যাচটি ছিল ফিফা নির্ধারিত সূচীর বাইরে।
ইউরোপের লিগগুলোতে খেলা ফুটবলারদের ছাড়া দল গড়লেও জয় পেতে সমস্যা হয়নি ব্রাজিলের।
চতুর্থ মিনিটে মিডফিল্ডার জনের পাস থেকে দলকে এগিয়ে দেন দামিয়াও। ৩১ ও ৪২ মিনিটে নেইমারের গোলে জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। ইনজুরি সময়ে চতুর্থ ও শেষ গোলটি লিয়ান্দ্রোর।
গত মাসে দুটি প্রীতি ম্যাচে উপেক্ষিত রোনালদিনিয়ো আবার সুযোগ পেয়েছিলেন এই ম্যাচে। তেমন ঔজ্জ্বল্য ছড়াতে না পারলেও নেইমারের দ্বিতীয় গোলটির উৎস সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারের পাস।
ব্রাজিলের জন্য আরেকটি প্রাপ্তি, গত নভেম্বরে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নেয়ার পর লুই ফেলিপে স্কলারির অধীনে এটা তাদের প্রথম জয়।
পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। এক প্রীতি ম্যাচে বলিভিয়ার মাঠে ৪-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৭:৩৬, ৭ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩১, ২৩ আগস্ট ২০২২