প্যানাসনিক ওপেন গলফে সিদ্দিক দশম
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্যানাসনিক ওপেন গলফ প্রতিযোগিতায় যৌথভাবে দশম হয়েছেন সিদ্দিকুর রহমান।
রোববার দিল্লি গলফ ক্লাবে চতুর্থ ও শেষ রাউন্ডে পারের চেয়ে তিন শট কম নেন তিনি। সব মিলিয়ে পারের চেয়ে তিন শট এগিয়ে থেকে (২৮৫ শট) প্রতিযোগিতা শেষ করেন বাংলাদেশের সেরা গলফার।
বাংলাদেশের আরেক গলফার শাখাওয়াত হোসেন সোহেল যৌথভাবে ৪৪তম হয়েছেন। সব মিলিয়ে পারের চেয়ে ছয় শট বেশি (২৯৪ শট) নিয়ে প্রতিযোগিতা শেষ করেন তিনি।
