২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ গেমসের মাসকট-লোগো উন্মোচন

রোববার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে অষ্টম বাংলাদেশ গেমসের মাসকট ও লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 03:30 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

Image
8th Bangladesh Games 2013

8th Bangladesh Games 2013

প্রতিযোগিতার মাসকট কাঠবিড়ালি, যার নাম দেয়া হয়েছে ‘তারুণ্য’। স্লোগান ‘হৃদয়ে খেলার স্পন্দন’। আর থিম সঙ্গীত, “একই বিশ্বাসে আজ জেগেছে দুর্জয় প্রাণ। প্রতিযোগিতার মঞ্চে আমরা সবাই সমান।” থিম সঙ্গীত রচনা করেছেন আনিসুল ইসলাম, সুর দিয়েছেন ইবরার টিপু। আর কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, শাকিলা জাফর, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া ও কনা। আগামী ২০ থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠেয় বাংলাদেশ গেমসে ৬,৮৫৫ জন ক্রীড়াবিদ ৩১টি ডিসিপ্লিনে ৩৫৬টি ইভেন্টে ২,২৬৬টি পদকের জন্য লড়াই করবেন। খেলা হবে ২১টি ভেন্যুতে।