২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ রানার্সআপ

সিঙ্গাপুরে অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ রানার্সআপ হয়েছে। রোববার সেংকাং হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের কাছে ৫-৩ গোলে হেরে গেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

বাংলাদেশের তিন গোলদাতা আশরাফুল, রুম্মান ও ইমন।

ফাইনালে হেরে গেলেও আগামী বছর চীনের নানজিংয়ে অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন যুব অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

বাংলাদেশ গ্রুপ পর্বে ৭-২ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে, ৬-৩ গোলে মালয়েশিয়াকে, ২৬-১ গোলে কাজাখস্তানকে, দক্ষিণ কোরিয়াকে ১১-২ গোলে এবং সেমিফাইনালে জাপানকে ৮-৫ গোলে হারিয়েছিল।