শনিবার স্প্যানিশ লা লিগায় বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল ৫-১ গোলে লেভান্তেকে ও এবারের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলা বার্সা ৫-০ গোলে রিয়াল মায়োর্কাকে হারিয়েছে।
রয়টার্স
.
রয়টার্স
Published :
06 Apr 2013, 07:46 PM
Updated :
23 Aug 2022, 10:30 AM
নিউ ক্যাম্পে এরিক আবিদালের আবেগময় প্রত্যাবর্তনের ম্যাচে হ্যাটট্রিক করে স্বাগতিক বার্সার জয়ের নায়ক সেস ফ্যাব্রেগাস। বাকি গোল দুটি অ্যালেক্সিস সানচেজের।
৭১ মিনিটে জেরার্ড পিকের বদলে মাঠে নামেন ফরাসী ডিফেন্ডার আবিদাল। ২০১২ সালের ১০ এপ্রিল যকৃৎ প্রতিস্থাপনের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামলেন তিনি।
চোটের কারণে লিওনেল মেসি নেই। আগামী বুধবার প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের জন্য কয়েক জন নির্ভরযোগ্য খেলোয়াড়ও বিশ্রামে। তবে ফ্যাবেগ্রাস ও সানচেজের কৃতিত্বে প্রথমার্ধেই জয় নিশ্চিত হয়ে যায় বার্সার।
২০ ও ৩৭ মিনিটে ফ্যাবেগ্রাস এবং ২২ ও ৩৯ মিনিটে সানচেজের লক্ষ্যভেদে বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিক পূর্ণ করেন ফ্যাবেগ্রাস।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গ্যালাতাসারাইয়ের মাঠে খেলবে রিয়াল। তুরস্ক সফরের আগে বিশ্রাম দিতে দলের কয়েক জন তারকাকে প্রথম একাদশে রাখেননি রিয়ালের কোচ জোসে মরিনিয়ো। তবু জয় পেতে সমস্যা হয়নি লা লিগার রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নদের।
যদিও ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউতে ৩১ মিনিটে মিচেলের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে পাঁচ মিনিট পরই অ্যাক্রোবেটিক ভলিতে সমতা নিয়ে আসেন গঞ্জালো হিগুয়াইন।
৩৮ মিনিটে ক্রিস্টিয়ান লেল-এর হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টিতে রিয়ালকে এগিয়ে দেন কাকা।
বিরতির পর মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদোর ভলি ৩-১ করে ব্যবধান। আরেক বদলি মেসুত ওজিলকে গোল বানিয়ে দেয়ার কৃতিত্বও পর্তুগিজ তারকার। শেষ মুহূর্তে পঞ্চম ও শেষ গোলটিও ওজিলের।
৩০ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে বার্সার শীর্ষস্থান আরো মজবুত। সমান খেলায় ৬৫ পয়েন্ট নিয়ে রিয়ালও আছে দ্বিতীয় স্থানেই।
শনিবার স্প্যানিশ লা লিগায় বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল ৫-১ গোলে লেভান্তেকে ও এবারের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলা বার্সা ৫-০ গোলে রিয়াল মায়োর্কাকে হারিয়েছে।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৯:৪৬, ৬ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩০, ২৩ আগস্ট ২০২২