২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যানাসনিক ওপেনে চতুর্দশ স্থানে সিদ্দিক

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠানরত প্যানাসনিক ওপেন গলফ প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান সপ্তম স্থান থেকে চর্তুদশ স্থানে নেমে গেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 06:47 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

দিল্লি গলফ ক্লাবে তিন রাউন্ড মিলিয়ে পার (২১৬ শট) অনুযায়ী খেলেছেন সিদ্দিক।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর গলফার সাখাওয়াত সোহেলও এই রাউন্ডে ভাল করতে পারেননি। সব মিলিয়ে পারের চেয়ে ১০ শট বেশি (২২৬ শট) নিয়ে যৌথভাবে ৬৩তম স্থানে রয়েছেন সোহেল।

রোববার প্রতিযোগিতার চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা হবে।