২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে বাংলাদেশের বিশাল জয়

সিঙ্গাপুরে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ হকিতে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার সিঙ্গাপুর সিটির সেংকাং স্টেডিয়ামে তারা ২৬-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

প্রতিযোগিতায় এটা বাংলাদেশের টানা তৃতীয় জয়। এর আগে তারা স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-২ গোলে এবং মালয়েশিয়াকে ৬-৩ গোলে হারিয়েছে।

কাজাখস্তানের বিপক্ষে দীন ইসলাম ৫টি, রেজাউল করিম বাবু, নইমউদ্দিন ও আশিক মাহমুদ সাগর ৪টি করে,
আশরাফুল ইসলাম ও রোমান সরকার তিনটি করে, খালেদ মাহমুদ রাকিন দুটি এবং রায়হানউদ্দিন একটি গোল করেন।

শনিবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।