২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যানাসনিক ওপেনে সপ্তম স্থানে সিদ্দিক

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠানরত প্যানাসনিক ওপেন গলফ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে সিদ্দিকুর রহমানের অবস্থান সপ্তম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

প্রথম রাউন্ড শেষে দ্বাদশ স্থানে ছিলেন বাংলাদেশের সেরা গলফার।

শুক্রবার নির্ধারিত ১৮ হোলের খেলায় এক শট কম খেলেন সিদ্দিক। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট এগিয়ে আছেন তিনি।

বাংলাদেশের আরেক গলফার শাখাওয়াত সোহেল পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে ৬৩তম স্থানে আছেন।