২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাড়ি চালক’ তেভেজের শাস্তি

বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

তবে ৬ মাসের কারাদণ্ডের শঙ্কা থেকে রেহাই পেয়েছেন তিনি। পরিবর্তে ২৫০ ঘণ্টা সামাজিক কর্মকান্ডে ব্যয় করতে হবে তাকে। এবং সে সময় অবশ্যই নির্ধারিত কমলা রংয়ের জ্যাকেট পড়তে হবে।

সেই সঙ্গে ৬ মাস গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞাসহ এক হাজার ১৪৫ পাউন্ড জরিমানা দিতে হবে তাকে। সপ্তাহে এক লাখ ৯৬ হাজার পাউন্ড আয় করা তেভেজের জন্য অবশ্য এটা কিছুই না।

গত মাসে ম্যানচেস্টারে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার হন তেভেজ। তবে এরপরেই জামিনে মুক্তি পান তিনি।