সোমবার আসছেন ডি ক্রুইফ-কোস্টার
আগামী সোমবার ঢাকায় আসছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার।
দুই ডাচই আসছেন সস্ত্রীক। ১৪ এপ্রিল তাদের ফিরে যাওয়ার কথা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, “তারা বিভিন্ন সুযোগ-সুবিধা দেখতে ঢাকায় আসছেন। বাসা ও বাচ্চাদের স্কুল দেখার জন্য স্ত্রীকেও নিয়ে আসছেন।”
তিনি আরো বলেন, “এবার তাদের সঙ্গে মূল চুক্তি হবে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। তবে এ নিয়ে আলোচনা হতে পারে।”
ডি ক্রুইফ ও কোস্টারের সঙ্গে সমঝোতা চুক্তি হলেও এখনো মূল চুক্তি হয়নি বাফুফের।
