২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়োর্কোর বিপক্ষে মেসি নেই

চোটের কারণে আগামী শনিবার স্প্যানিশ লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন না লিওনেল মেসি। বুধবার ডাক্তারি পরীক্ষার পর এ কথা জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Apr 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

তবে আগামী বুধবার ঘরের মাঠ নিউ ক্যাম্পে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে খেলার ব্যাপারে আশাবাদী ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মেসি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে তিনি লিখেছেন, “আমি শিগগিরি ফিরব। ঈশ্বরকে ধন্যবাদ যে এটা (চোট) গুরুতর নয়।” তবে হাঁটুতে চোট পেয়ে প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন মেসির ক্লাব সতীর্থ হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি। শেষ মুহূর্তে গোল খেয়ে প্যারিস থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে বার্সা।