এশীয় যুব দাবায় সিয়ামের হার
সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠানরত এশীয় অনূর্ধ্ব-২০ দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের ইকরামুল হক সিয়াম।
ভারতের আন্তর্জাতিক মাস্টার নারায়ণ শ্রীনাথ তাকে হারিয়েছেন।
তিন ম্যাচ থেকে সিয়ামের সংগ্রহ দুই পয়েন্ট।
এর আগে দ্বিতীয় রাউন্ডে তিনি সিরিয়ার আন্তর্জাতিক মাস্টার আইপি বাসিরকে হারিয়েছিলেন।
