২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউকে হারিয়ে শেষ চারে চেলসি

ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালের রিপ্লে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইডকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Apr 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

ম্যান ইউ’র মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ২-২ গোলে ড্র করায় আবার লড়তে হয়েছে ইংল্যান্ডের ফুটবলের দুই পরাশক্তিকে। এফএ কাপের নিয়ম অনুযায়ী কোনো নক আউট ম্যাচ অমীমাংসিত থাকলে টাইব্রেকার নয়, আবার মুখোমুখি হতে হয় দুই দলকে।

সোমবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির জয়ের নায়ক ডেম্বা বা। ৪৯ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার হুয়ান মাতার পাস থেকে ম্যাচের একমাত্র গোল করেন সেনেগালের এই স্ট্রাইকার । সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচটি হবে লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে, আগামী ১৪ এপ্রিল।