২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা এশিয়া কাপের বাছাই পর্ব ঢাকায়

এএফসি মহিলা এশিয়া কাপের বাছাই পর্ব আগামী ২১ থেকে ২৫ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

প্রতিযোগিতায় বাংলাদেশের তিন প্রতিপক্ষ থাইল্যান্ড, ইরান ও ফিলিপাইন। ২১ মে থাইল্যান্ড, ২৩ মে ইরান ও ২৫ মে ফিলিপাইনের মুখোমুখি হবে বাংলাদেশ।

রোববার এই প্রতিযোগিতার জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা কমিটি। এই ৩১ জনকে মঙ্গলবার সকাল ১০টায় মহিলা ফুটবল কমিটির সদস্য লাজুল করিম কস্তুরি ও আয়শা জামান খুকির কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

প্রাথমিক দল: সাবিনা আক্তার, মুসলিমা আক্তার মলি, রওশন আরা, বিউটি, খালেদা খাতুন, সুরভী আক্তার ইতি, রুপা আক্তার, আসিয়া খাতুন, তৃষ্ণা চাকমা, সুইনু চিং মারমা, খাদিজা আক্তার, টুম্পা মনি লিজা, সাজেদা খাতুন, রুপালী চাকমা, শারমিন আক্তার রুপা, মাইনু মারমা, তাহমিনা আক্তার, মিরোনা, ঝুমু আক্তার শানু, নুবাই চিং মারমা, আয়শা খাতুন, সুইনু প্রু মারমা, ফাতেমা-তুজ-জোহরা, মনিকা চাকমা, কৃষ্ণা রাণী সরকার, জাহানারা আক্তার জানু, সাবিনা খাতুন, সুরাইয়া খাতুন, অম্রা চিং মারমা, বিপাশা ও মুনমুন।