২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেল-শেখ জামাল ফাইনাল

স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। রোববার দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে। মঙ্গলবার ফাইনাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল শেখ রাসেল ও শেখ জামাল। ঐ ম্যাচ ২-১ গোলে জিতে প্রথম কোনো বড় টুর্নামেন্ট জয়ের আনন্দে মেতে উঠেছিল শেখ রাসেল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের জয়ের নায়ক হাইতির স্ট্রাইকার সনি নর্দে। ৫২ মিনিটে খেলার একমাত্র গোলটি তারই।

মাঝমাঠে মিঠুন চৌধুরীর পাস ধরে, প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙ্গে এগিয়ে গোলরক্ষককে কাটিয়ে আড়াআড়ি শটে গোল করেন নর্দে।

৭০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন জাহিদ হাসান এমিলি। নর্দের পাস ধরে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার।

তবে ৫ মিনিট পরই প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন এমিলি। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি আজাদ রহমান।

এরপর মুক্তিযোদ্ধা সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পায়নি। শেখ রাসেলের রক্ষণ-দেয়ালে ফাটল ধরানো সম্ভব হয়নি তাদের পক্ষে।