প্রতিশোধ নিয়ে শিরোপার পথে জুভেন্টাস
ইতালিয়ান সেরি-আ’র প্রথম পর্বে ইন্টার মিলানের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে হেরে গিয়েছিল জুভেন্টাস। শনিবার ইন্টারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেছে তারা।
সান সিরোয় তৃতীয় মিনিটেই স্ট্রাইকার ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ৫৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার রড্রিগো প্যালাসিওর লক্ষ্যভেদ সমতায় ফেরায় স্বাগতিকদের।
৬ মিনিট পর সেরি-আ’র রেকর্ড ২৮ বারের চ্যাম্পিয়নদের জয়সূচক গোলদাতা আরেক স্ট্রাইকার আলেসান্দ্রো মাত্রি।
প্রথম পর্বে ইন্টারের কাছে হেরে যাওয়ার আগে টানা ৪৯ ম্যাচ অপরাজিত ছিল জুভেন্টাস।
জিতেছে শিরোপা-দৌড়ে জুভেন্টাসের পরেই থাকা নাপোলি এবং এসি মিলানও।
