রোববার ফাইনালে ওঠার লড়াই
স্বাধীনতা কাপ ফুটবলের দুটি সেমিফাইনালই হবে রোববার।
শুধু রক্ষণভাগ নয়, শেখ জামালের আক্রমণভাগও শক্তিশালী। তাদের দুই নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা ও আলফ্রেড অ্যামোফি দারুণ ছন্দে আছেন। দুটি হ্যাটট্রিক সহ ৭ গোল করে অ্যামোফি এখন প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা।
তবে মোহামেডানেও আছেন ঘানার ওসই মরিসনের মতো ছন্দে থাকা স্ট্রাইকার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৯ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি।
এই মৌসুমে এটি মোহামেডান-শেখ জামালের চতুর্থ লড়াই। আগের তিনটি লড়াইয়ের দুটোতেই জিতেছে শেখ জামাল। আর স্বাধীনতা কাপের গ্রুপ পর্বে গোলশূন্য ড্র করেছে দু দল।
দ্বিতীয় সেমিফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদী শেখ রাসেলের কোচ মারুফুল হক। তিনি বলেন, “মুক্তিযোদ্ধা শক্তিশালী দল। তবে আশা করি আমরাই জিতব। আমাদের দলের খেলোয়াড়রা দারুণ উজ্জীবিত।
মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন। তিনি বলেন, “এই মৌসুমের সেরা দল শেখ রাসেল। তাদের সমীহ করেই খেলতে হবে।”
