২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স-চট্টগ্রাম আবাহনীর সান্ত্বনার জয়

বৃহস্পতিবার স্বাধীনতা কাপ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম আবাহনী। তবে আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নেয়ায় কোনো দলেরই লাভ হয়নি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে ব্রাদার্স ২-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা দুই নাইজেরীয় স্ট্রাইকার স্যামসং ইলিয়াসু ও কিংসলে চিগোজি।

ব্রাদার্সের মতো ফরাশগঞ্জেরও বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে বিদায় নেয়া আরেক দল আরামবাগ ক্রীড়া সংঘকে। একমাত্র গোলটি করেন জনি।