২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিসে বাংলাদেশের অম্ল-মধুর দিন

জুনিয়র ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রাথমিক বাছাই পর্বের স্থান নির্ধারণী খেলায় ইরানকে হারালেও কিরগিজস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুচিংয়ে রাউন্ড রবিন লিগে বাংলাদেশ ইরানের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে। প্রথম এককে আখতার হোসেন রানা ৬-৩, ৬-২ গেমে জালিলি অরুমি আরমানকে এবং দ্বিতীয় এককে দেলোয়ার হোসেন ৭-৬, ৬-৩ গেমে মোহাম্মদ কারগারান অরচিকে হারিয়েছেন।


তবে এর পর কিরগিজস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। প্রথম এককে ইউসুপভ আখাদজনের কাছে ৬-১, ৬-১ গেমে আখতার হোসেন রানা এবং দ্বিতীয় এককে আদিলবেক মামাতভের কাছে ৬-২, ৭-৫ গেমে হার মেনেছেন রুবেল হোসেন।


তবে দ্বৈতে দেলোয়ার হোসেন-রুবেল হোসেন জুটি ৬-০, ৬-১ গেমে মামাতভ আদিলবেক-নামাজবেক দিউশেমবিয়েভ জুটিকে হারিয়েছে।


শুক্রবার স্থান নির্ধারণী শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।