২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করে শেষ চারে শারাপোভা

লড়াই করে হলেও ইতালির সারা এরানিকে শেষ পর্যন্ত সরাসরি সেটে হারিয়েই মায়ামি মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Mar 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

২ ঘণ্টা ২৯ মিনিটের লড়াই শেষে রুশ তারকা জিতেছেন ৭-৫, ৭-৫ গেমে।

শেষ চারে উঠেছেন সাবেক এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচও। ইতালির রবার্তা ভিঞ্চিকে ৬-৪, ৬-৭(৬-৮), ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।

পুরুষদের বিভাগে সেমিফাইনালে উঠেছেন স্পেনের ডেভিড ফেরার ও জার্মানির টমি হাস।

কোয়ার্টার ফাইনালে ফেরার ৪-৬, ৬-৩, ৬-০ গেমে অস্ট্রিয়ার ইয়ুর্গেন মেলজারকে এবং চতুর্থ রাউন্ডে নোভাক জোকোভিচকে চমকে দেয়া হাস ৬-৩, ৬-১ গেমে ফ্রান্সের জাইলস সিমনকে হারিয়েছেন।