২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ফুটবলে আবাহনী-মোহামেডান ফাইনাল

ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগের ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড। ৩০ মার্চ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে মোহামেডান ১৫-০ গোলে ফেনী সকার ক্লাবকে এবং আবাহনী ৬-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে।

মোহামেডানের বিশাল জয়ে ৯ গোল অর্থাৎ ট্রিপল হ্যাটট্রিক করা সাবিনা খাতুনের সবচেয়ে বড় অবদান। প্রতিযোগিতায় এই স্ট্রাইকারের এখন ২৮টি গোল।

এছাড়া শান্তা হ্যাটট্রিক এবং একটি করে গোল করেন বিথি, নুবাই চিং মারমা ও বিলকিস।

হ্যাটট্রিক করেছেন আবাহনীর অম্রা চিং মারমাও। অন্য গোল তিনটি সুইনু প্রু মারমা, শারমিন আক্তার ও সুরাইয়া আক্তারের।