২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ গেমসের স্পন্সর সমস্যার সমাধান

বাংলাদেশ গেমসের স্পন্সর পাওয়া নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল আয়োজক কমিটি। অবশেষে তাদের সেই দুশ্চিন্তার অবসান হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 07:36 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

ব্যাংকার্স ওনার্স অ্যাসোসিয়েশন, গ্রামীণফোন ও কয়েকটি রাষ্ট্রায়াত্ত ব্যাংক-বীমা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতার স্পন্সর।

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ গেমস।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং আয়োজক কমিটির সহ-সভাপতি হারুনুর রশিদ জানিয়েছেন, “আমরা স্পন্সরদের কাছ থেকে ২২ কোটি এবং সরকারের কাছ থেকে আরো ৫ কোটি টাকা পাব।”

ব্যাংকার্স ওনার্স অ্যাসোসিয়েশনের ১০ কোটি, গ্রামীণফোনের ৫ কোটি ও রাষ্ট্রায়াত্ত ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলোর ৫ কোটি টাকা দেয়ার কথা। এছাড়া আরো কয়েকটি প্রতিষ্ঠান ২ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিওএকে।

প্রতিযোগিতার বাজেট এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক ভাবে ২২ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। তবে বিওএ কর্মকর্তারা জানিয়েছেন, এই অঙ্ক ছাড়িয়ে যেতে পারে।

হারুনুর রশিদ বলেন, “উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য ৮ কোটি টাকারও বেশি খরচ হতে পারে। বাকি টাকা গেমস আয়োজনে খরচ হবে