গত শুক্রবার ফিনল্যান্ডের সঙ্গে ড্র করে বেশ অস্বস্তিতে স্পেন। মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বে ফ্রান্সের কাছে হেরে গেলে অস্বস্তিটা বিপদে পরিণত হওয়ার সমূহ আশঙ্কা।
রয়টার্স
.
রয়টার্স
Published :
25 Mar 2013, 07:15 PM
Updated :
23 Aug 2022, 10:26 AM
বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নদের জন্য দুশ্চিন্তার কথা, খেলা হবে প্যারিসের স্তাদে দি ফ্রান্সে।
১০ পয়েন্ট নিয়ে ফরাসিরা আপাতত ‘আই’ গ্রুপে সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের সংগ্রহ ৮ পয়েন্ট। অর্থাৎ জিতলেই ৫ পয়েন্ট এগিয়ে অনেকখানি নির্ভার হয়ে যাবে ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়নরা।
ডেভিড ভিয়া অবশ্য প্যারিস থেকে জয় নিয়ে ফেরার ব্যাপারে আশাবাদী। স্পেনের স্ট্রাইকার বলেন, “অতীতে প্যারিসে আমরা সব সময় জয়ের জন্য গিয়েছিলাম। এবারো তার অন্যথা হবে না। ফিনল্যান্ডের বিপক্ষে ফলাফল এই ম্যাচ থেকে আমাদের তিন পয়েন্ট পাওয়ায় প্রয়োজনীয়তা আরো বাড়িয়ে দিয়েছে।”
ফ্রান্সের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের খতিয়ানও স্পেনকে উজ্জীবিত করবে। আগের ৩২ ম্যাচে স্প্যানিশদের জয় ১৪, ফরাসীদের ১১, বাকি ৭ ম্যাচ ড্র। সর্বশেষ ৬ ম্যাচের চারটিতেই জিতেছে স্পেন, হেরেছে মাত্র একটি।
ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে ইংল্যান্ড আর পর্তুগালও স্বস্তিতে নেই।
‘এইচ’ গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মন্টেনেগ্রো। দুই পয়েন্ট কম নিয়ে ইংল্যান্ড দ্বিতীয়। মঙ্গলবার মন্টেনেগ্রোর মাটিতে হার তাদেরও ৫ পয়েন্ট পিছিয়ে দেবে।
‘এফ’ গ্রুপে ৫টি করে ম্যাচ খেলে পর্তুগাল ও ইসরাইলের সংগ্রহ সমান, ৮ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় ইসরাইলের অবস্থান দ্বিতীয়। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রাশিয়া।
এই অবস্থায় মঙ্গলবার আজারবাইজান সফরে যাবে পর্তুগাল। পর্তুগিজদের জন্য দুঃসংবাদ, নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
এছাড়া চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি মাল্টার, তিন বারের চ্যাম্পিয়ন জার্মানি কাজাখস্তানের এবং গত বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস রোমানিয়ার মুখোমুখি হবে মঙ্গলবার।
গত শুক্রবার ফিনল্যান্ডের সঙ্গে ড্র করে বেশ অস্বস্তিতে স্পেন। মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বে ফ্রান্সের কাছে হেরে গেলে অস্বস্তিটা বিপদে পরিণত হওয়ার সমূহ আশঙ্কা।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৯:১৫, ২৫ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২৬, ২৩ আগস্ট ২০২২