২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় বাজেটের বাংলাদেশ গেমস

দিন-দিন বেড়েই চলেছে বাংলাদেশ গেমসের বাজেট। আগামী ২০ থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার বাজেট ২০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রী ও বাংলাদেশ গেমস আয়োজক কমিটির সভাপতি আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এক বৈঠকে বসেন। ব্যাংকগুলোর কাছ থেকে আর্থিক নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে অর্থমন্ত্রী এই বৈঠকের উদ্যোগ নেন।

বৈঠক শেষে বিওএ সহ-সভাপতি ও গেমস আয়োজক কমিটির সহ-সভাপতি হারুনুর রশিদ বলেন, “আমরা সরকারের কাছ থেকে ৫ কোটি টাকা পাব। বাকি টাকা পৃষ্ঠপোষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চলছে। আশা করি স্পন্সর পেয়ে যাব।”

শুরুতে শোনা গিয়েছিল বাজেট ১০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে উদ্বোধনী এবং সমাপণী অনুষ্ঠান আয়োজনের জন্য ৮ কোটি টাকার বেশি খরচ হতে পারে। তাই বেড়ে যেতে পারে মোট বাজেটও।

গেমসের ইভেন্ট সংখ্যা ঠিক না হলেও ৩১টি খেলায় ৭০৩টি সোনার লড়াইয়ে প্রতিযোগীদের প্রতিদ্বন্দ্বিতা করা মোটামুটি নিশ্চিত।

এর মধ্যে সবচেয়ে বেশি ৭২টি সোনার পদক থাকবে সাঁতারে।