২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসির প্রথম জয়

স্বাধীনতা কাপ ফুটবলে প্রথম জয় পেয়েছে বিজেএমসি। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বিজেএমসি।

দুই ম্যাচ থেকে বিজেএমসি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সংগ্রহ চার পয়েন্ট করে। তবে গোল গড়ে পিছিয়ে আছে বিজেএমসি।

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে চতুর্থ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার আসোগবা অ্যালেন এবং ৫৬ মিনিটে গিনির ফরোয়ার্ড ইসমাইল বানগুরার লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় বিজেএমসির।