হকি স্টেডিয়ামে ফ্লাড লাইট স্থাপনের উদ্যোগ
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাড লাইট স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এ ব্যাপারে সব কিছু যাচাই করতে সোমবার ঢাকায় আসছেন মার্কিন প্রতিষ্ঠান মাসকো লাইটের প্রতিনিধি ডেভিড হার্ভে।
কী ধরণের ফ্লাড লাইট প্রয়োজন, কত খরচ হতে পারে সে সব খতিয়ে দেখতেই এই আলোক-বিশেষজ্ঞ ঢাকায় আসছেন। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন এ কথা।
