শহীদ স্মৃতি স্কুল হকিতে জিঞ্জিরা চ্যাম্পিয়ন
শহীদ স্মৃতি স্কুল হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জিঞ্জিরা পিএম পাইলট স্কুল। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে ফতুল্লা পাইলট স্কুলকে হারিয়েছে।
নির্ধারিত সময় খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
ফাইনালের সেরা খেলোয়াড় পিএম পাইলট স্কুলের আক্তার হোসেন। ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা একই দলের শাকিল আহমেদ। পুরস্কার হিসাবে দুজনেরই প্রাপ্তি ৫ হাজার টাকা করে।
চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসাবে পেয়েছে একটি ক্রেস্ট, এক সেট হকি স্টিক ও একটি করে গিফট বক্স। রানার্সআপ দলের জন্যও ছিল একই পুরস্কার।
