২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে ফিরে সেরেনার প্রথম জয়

সবচেয়ে বেশি বয়সে মেয়েদের টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর প্রথম জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Mar 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামি মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে ইতালির ফ্লাভিয়া পেন্নেত্তাকে সহজেই ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন তিনি। প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়েছিলেন এই মার্কিন তারকা।

গত মাসে কাতার ওপেনের ফাইনালে উঠে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পান উইম্বলডন, ইউএস ওপেন ও লন্ডন অলিম্পিক চ্যাম্পিয়ন সেরেনা। তবে ফাইনালে হেরে যান অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে।

খেলা শেষে সেরেনা বলেন, “জিততে পারলে সব সময়ই ভালো লাগে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়ের ধারাবাহিকতা ধরে রাখা।”    

সেরেনা ছাড়া তৃতীয় রাউন্ডে উঠেছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা, চীনের লি না, কেভিতোভা এবং সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস।