২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, সংস্থা ছাড়াও শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 03:34 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতি মারা গেছেন। এক শোক বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা কিছুতেই পূরণ হওয়ার নয়।” তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনও। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বাংলাদেশ আম্পায়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি শোক প্রকাশ করেছে।