২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্টস কাপে খেলবে আবাহনী

গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এ বছর এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

নেপালের রাজধানী কাঠমান্ডুতে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রতিযোগিতা হবে। তবে সূচী এখনো ঠিক হয়নি।

‘এ’ গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ নেপালের লিগ চ্যাম্পিয়ন দল, তাইওয়ান পাওয়ার কোম্পানি এবং মঙ্গোলিয়ার এরচিম এফসি।

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল চূড়ান্ত পর্বে খেলবে। এর আগে চার বার এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে খেললেও কখনোই চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়নি আবাহনী।

এই প্রতিযোগিতা নেপালে হবে বলে আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু বেশ ক্ষুব্ধ। তিনি বলেন, “গত কিছু দিনের মধ্যে জাতীয় দলের সঙ্গে দুবার নেপাল সফর করেছি। আমি দেখেছি, নেপালের মাঠগুলোর অবস্থা তেমন ভালো না। তাই সেখানে এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্তটা ঠিক হয়নি।”