২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু শেখ রাসেলের

স্বাধীনতা কাপ ফুটবল জয় দিয়ে শুরু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুবার পিছিয়ে পড়েও তারা ৩-২ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 07:32 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

তবে ঢাকার ফুটবলের অন্য দুই পরাশক্তি বিজেএমসি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র জিততে পারেনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসি-আরামবাগ ক্রীড়া সংঘ এবং কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম আবাহনী গোলশূন্য ড্র করেছে।

হেরে গেলেও শেখ রাসেলের বিপক্ষে প্রথমে গোল করে ব্রাদার্স। ১৫ মিনিটে গোপীবাগের দলটিকে এগিয়ে দেন নাইজেরীয় স্ট্রাইকার কিংসলে চিগোজি।

৯ মিনিট পর শেখ রাসেলকে সমতায় ফেরান জাহিদ হাসান এমিলি। তবে ৩৩ মিনিটে ব্রাদার্সকে আবার এগিয়ে দেন চিগোজি।

৫৭ মিনিটের সময় শেখ রাসেল দ্বিতীয় বারের মতো সমতা নিয়ে আসে হাইতির স্ট্রাইকার সনি নর্দের গোলে। ৮০ মিনিটে নর্দের ফ্রিকিক থেকে এমিলির হেড ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করে।