২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কার

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব হকি লিগের বাছাই পর্বে তৃতীয় হওয়া জাতীয় হকি দলকে ৪ লাখ ৮০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 06:26 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার এ কথা জানিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীর মুখপাত্র উইং কমান্ডার রাফিউল হক।

এপ্রিলের প্রথম সপ্তাহে এক অনুষ্ঠানে ২৪ জন খেলোয়াড়ের মধ্যে এই টাকা ভাগ করে দেয়া হবে।

এ প্রসঙ্গে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, “আমরা এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাইনি। তবে পুরস্কারের কথা জেনেছি। আমরা চেষ্টা করব পুরস্কারের অঙ্কটা আরো বড় করার।”

গত বছরের এপ্রিলে এএইচএফ কাপ শিরোপা জয়ী হকি দলের প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কার দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।