২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালোতেল্লির নৈপুণ্যে জিতেছে মিলান

এসি মিলানের হয়ে গোল করেই চলেছেন মারিও বালোতেল্লি। রোববার তার দুই গোলের ওপরে ভর করে ইতালিয়ান সেরি-আ’য় মিলান সহজেই পালের্মোকে হারিয়েছে। খেলার ফলাফল ২-০।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Mar 2013, 08:09 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

জিতেছে নাপোলিও। আটালান্টার সঙ্গে তাদের জয়ের ব্যবধান ৩-২।

ঘরের মাঠ সান সিরোতে অষ্টম মিনিটে পেনাল্টি থেকে মিলানকে এগিয়ে দেন বালোতেল্লি। ৬৬ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করার কৃতিত্বও তার। জানুয়ারিতে মিলানে আসার পর ৬ ম্যাচে এটি তার সপ্তম গোল।

নাপোলিও জিতেছে নিজেদের মাঠে। তাদের তিন গোলের দুটোই এডিনসন কাভানির, অন্যটি গোরান পানদেভের।

২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে নাপোলি। ২ পয়েন্ট কম নিয়ে মিলানও আছে তৃতীয় স্থানে। ৬৫ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথে অনেকখানি এগিয়ে জুভেন্টাস।