২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আভান্থা মাস্টার্সে সিদ্দিক ৪৮তম

ভারতের আভান্থা মাস্টার্স গলফ টুর্নামেন্টের শেষ রাউন্ডে তেমন ভালো করতে পারেননি সিদ্দিকুর রহমান। পারের চেয়ে এক শট বেশি নিয়ে যৌথভাবে ৪৮তম হয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

c

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

গ্রেটার নয়ডার জেপি গ্রিনস গলফ কোর্সে আগের রাউন্ড শেষে যৌথভাবে ৩২তম স্থানে ছিলেন সিদ্দিক। তবে রোববার ১৬ ধাপ নেমে গিয়ে প্রতিযোগিতা শেষ করেন বাংলাদেশের সেরা গলফার।


আভান্থা মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছেন দক্ষিণ আফ্রিকার টমাস এইকেন। রানারআপ ভারতের গগনজিৎ ভুলার।