২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপের চূড়ান্ত পর্ব রোববার থেকে

রোববার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের লড়াই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড-ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-বাংলাদেশ নৌবাহিনী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব-ফেনী সকার ক্লাব। গ্রুপ পর্ব শেষ হবে ২৮ মার্চ। ৩০ মার্চ দুটো সেমিফাইনাল এবং ১ এপ্রিল ফাইনাল হবে। ১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে এবারের স্বাধীনতা কাপে। ‘এ’ গ্রুপে রয়েছে মোহামেডান, শেখ জামাল, ফেনী সকার ও বাছাইপর্ব পেরিয়ে আসা নৌবাহিনী। সবচেয়ে কঠিন হিসাবে বিবেচিত ‘বি’ গ্রুপে আবাহনীর সঙ্গী শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন এবং গতবারের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। ‘সি’ গ্রুপ গড়া হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বিজেএমসি, আরামবাগ ও বাছাই পর্বে সাফল্য পাওয়া আরেক দল চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে নিয়ে।